ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

জি-৭ মাত্র ৩% সামরিক ব্যয় কমালে ক্ষুধামুক্ত হবে সারা বিশ্ব

আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম জানিয়েছে, জি-৭ তাদের সামরিক ব্যয় মাত্র ৩ শতাংশ কমালে তা দিয়ে বৈশ্বিক খাদ্য ও
  • আপলোড সময় : ১৩ জুন ২০২৪, দুপুর ৪:৩৭ সময়
  • আপডেট সময় : ১৩ জুন ২০২৪, দুপুর ৪:৩৭ সময়
জি-৭ মাত্র ৩% সামরিক ব্যয় কমালে ক্ষুধামুক্ত হবে সারা বিশ্ব
আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম জানিয়েছে, জি-৭ তাদের সামরিক ব্যয় মাত্র ৩ শতাংশ কমালে তা দিয়ে বৈশ্বিক খাদ্য ও ঋণ সংকটের সমাধান হয়ে যেতো। আজ (১৩ জুন) থেকে ইতালিতে জি-৭ এর শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। সম্মেলনকে সামনে রেখেই এই বিবৃতি দিয়েছে অক্সফাম।

বিশ্ব বর্তমানে 'ক্ষুধা' নামক শতাব্দীর সবচেয়ে বড় বিপর্যয়ের সম্মুখীন উল্লেখ করে পার্সটুডে জানিয়েছে, গত কয়েক দশক ধরেই বিশ্বে খাদ্য সংকট বেড়ে চলেছে। এর পরিণাম হচ্ছে বহু মানুষের না খেয়ে থাকা। বিশ্বের লাখ লাখ পরিবার তাদের শিশুদের জন্য পর্যাপ্ত খাবারের যোগান দিতে ব্যর্থ হচ্ছে। অক্সফাম'র বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ব থেকে ক্ষুধা নির্মূল করতে প্রতি বছর তিন হাজার ১৭০ কোটি ডলার প্রয়োজন।

জি-৭-ভুক্ত দেশগুলো তাদের বার্ষিক সামরিক বাজেট ২.৯ শতাংশ হ্রাস করলে এই পরিমাণ অর্থ বেচে যায় এবং এই অর্থ দিয়ে ক্ষুধা নির্মূল করা সম্ভব। 
২০২৩ সালে জি-৭-ভুক্ত দেশগুলোর বার্ষিক সামরিক বাজেটের পরিমাণ ছিল ১২ লাখ কোটি ডলার।

অক্সফামের বিবৃতিতে আরও বলা হয়েছে, সরকারগুলো যুদ্ধ ও রক্তপাতের জন্য মুক্ত হস্তে খরচ করতে রাজি থাকলেও ক্ষুধা নির্মূলের প্রসঙ্গ আসলেই তারা দেউলিয়া হয়ে যাওয়ার আশঙ্কাকে সামনে নিয়ে আসে। 

উল্লেখ্য, জি-৭-এর পূর্ণাঙ্গ রূপ হলো গ্রুপ অব সেভেন বা সাতটি দেশের দল। বিশ্বের উন্নত অর্থনীতির সাতটি বড় দেশ ও একটি সংস্থা নিয়ে এই জোট গঠিত। জোটের সদস্যদেশ হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন এই জোটের একটি অংশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই